WEST BENGAL ASSEMBLY ELECTIONS-2011

REELECT LEFT FRONT GOVERNMENT OF WEST BENGAL FOR 8TH SUCCESSIVE TERM TO SAVE DEMOCRACY AND LEFTISM IN INDIA

Showing posts with label SARADHA CHIT FUND. Show all posts
Showing posts with label SARADHA CHIT FUND. Show all posts

Wednesday, April 9, 2014

অসীম চট্টোপাধ্যায় জানিয়েছেন, শ্যামল সেন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠাতেই আগামীকাল বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের লক্ষ্য নিয়ে আমরা সময় চেয়েছি। চিট ফান্ড সাফারার্স ইউনিটি ফোরাম এদিন দাবি তুলেছে সুপ্রিম কোর্ট নির্দেশিত সাহারা কাণ্ড অনুসরণ করে অবিলম্বে সমস্ত চিট ফান্ড সংস্থার মালিকদের গ্রেপ্তার করা হোক। এবং তাদের জামিনের শর্ত হিসেবে তাদের সংগৃহীত অর্থের অর্ধাংশ আদালতে জমা রাখার ব্যবস্থা নেওয়া হোক। কোন সঙ্কটের মধ্যে আজও চিট ফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারী ও এজেন্টরা পড়ে রয়েছেন তা ব্যাখ্যা করতেই এদিন উদ্যোক্তারা বলেন, লক্ষ লক্ষ আমানতকারী সর্বস্ব হারিয়ে এখন পথের ভিখারি। এজেন্টরা আজও ঘরছাড়া। এই সময়ের মধ্যে ৬০জনেরও বেশি ক্ষতিগ্রস্ত আমানতকারী, এজেন্টরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আর বারবার দাবি তোলা সত্ত্বেও এখনও রাজ্য সরকার সি বি আই তদন্ত আটকানোর চেষ্টা চালিয়ে মালিকদের আড়াল করে চলেছে। তাই এবার আরও চড়া আন্দোলনের পথেই শামিল হবে চিট ফান্ড সাফারার্স ইউনিটি ফোরাম।

কলকাতা, ৮ই এপ্রিল— ভোট প্রচারে চার্টার্ড প্লেনে মুখ্যমন্ত্রীর যাতায়াত নিয়ে এবার প্রশ্ন তুললো চিট ফান্ড কাণ্ডের প্রতারিতরা। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে চিট ফান্ড সাফারার্স ইউনিটি ফোরামের উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠকে সংগঠনের উদ্যোক্তা তথা বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল মুখ্যমন্ত্রীর দলীয় সভা সারতে এই বিশাল খরচের সূত্র নিয়ে প্রশ্ন তুললেন। একইসঙ্গে তিনি আরও একবার সারদার মালিক সুদীপ্ত সেনের তরফে মুখ্যমন্ত্রীর ছবি কোটি টাকায় কেনার ঘটনা তুলে ধরলেন।